সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা একাদশ শ্রেণির ভর্তিতে বিশেষ কোটায় আবেদন করতে পারবেন যারা আগের সরকারের ১৩০০ প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখছে সরকার: অর্থমন্ত্রী স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সীমান্তে ৮০৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া, বাকি ৫০ কিলোমিটার বিদেশ ভ্রমণে বছরে সর্বোচ্চ ব্যয় করা যাবে ১৮ হাজার ডলার ইরানের তেল রপ্তানিতে বাধা দিতে জাহাজে হামলা শুরু যুক্তরাষ্ট্রের লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

হাত-পা বাঁধা লাশটি পড়েছিল পল্লবীর নির্মাণাধীন ভবনে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২০

রাজধানীর পল্লবী থানা এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে স্থানীয়দের খবরে পল্লবীর সেকশন ১২, ই-ব্লকের ৩ নম্বর রোডের ৪ নম্বর নির্মাণাধীন ভবনের ৬ তলা ছাদ থেকে মরদেহ উদ্ধার করে পল্লবী থানা পুলিশ।

পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বলেন, হাত-পা-মুখ বাধা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নাম-পরিচয় এখনো কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

তবে কে বা কারা কখন হত্যার পর মরদেহ এখানে ফেলে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে সিআইডির ফরেনসিক টিম আলামত সংগ্রহ করছে। মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

পরিচয় নিশ্চিতের চেষ্টার পাশাপাশি থানায় একটি মামলা হবে। ঘটনায় জড়িতদের শনাক্তে ওই নির্মাণাধীন ভবনের আশপাশ এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD