শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

হানিফ ফ্লাইওভারে দুর্ঘটনায় চালকসহ নিহত ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১

রাজধানীর হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ ফ্লাইওভারের নিরাপত্তায় থাকা এক কমিউনিটি পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছেন।

শনিবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে হানিফ ফ্লাইওভারের উপর এ দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক আক্তার হোসেন (৩৭) ও কমিউনিটি পুলিশ মফিজ উদ্দিন (৪০) নিহত হন।

জানা গেছে, দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোয়া পাঁচটায় আক্তার হোসেনকে মৃত ঘোষণা করেন। আর মফিজ উদ্দিন কিছুক্ষণ পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

উদ্ধারকারী হানিফ ফ্লাইওভারে কর্মরত কমিউনিটি পুলিশ বদরুল ইসলাম জানান, যাত্রাবাড়ী থেকে গুলিস্তানগামী মোটরসাইকেলটিকে পেছন থেকে জৈনপুর পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ চালক ছিটকে ফ্লাইওভারের নিরাপত্তায় নিয়োজিত কমিউনিটি পুলিশ মফিজ উদ্দিনের উপরে পড়েন। গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ দুটি মর্গে রাখা হয়েছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD