বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ইউরোপে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনা করছে ইরান দীপু মনির প্যারোলে মুক্তির সময় নির্ধারণ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল ডিএমপির অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৪৮৩ গণমাধ্যম এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি স্বাধীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট সিরিয়ায় হামলাকে কেন্দ্র করে ইসরায়েলের সঙ্গে তুরস্কের উত্তেজনার শঙ্কা প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের মামলায় বৃদ্ধের যাবজ্জীবন ইরানে বিস্ফোরক, ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরঞ্জাম পাঠাচ্ছে রাশিয়া
হলফনামায় তথ্য গোপন

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে এনসিপি নেতা নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের সংসদ সদস্য (এমপি) পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) নোয়াখালীর হাতিয়া উপজেলার স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।

বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানি হবে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী।

রিটে হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করাসহ প্রয়োজনীয় পদক্ষেপ ও তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণের জন্য আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD