বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

হারিয়ে যাওয়া ৫০ মোবাইল উদ্ধার করে মালিককে বুঝিয়ে দিলো পুলিশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

গত দুই মাসে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনারের অফিসে উদ্ধারকৃত ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

মোহাম্মদপুর থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির পরিপ্রেক্ষিতে মোহাম্মদপুর থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় গত দুই মাসে ৫০টি মোবাইল ফোনসেট দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে।

এ সময়, হারিয়ে যাওয়া মোবাইল ফোন সেটগুলোa ফিরে পেয়ে অনেকে আবেগে আপ্লুত হয়ে যান। মোবাইল ফোনের প্রকৃত মালিকরা পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD