রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

শিরোনাম :

হাসপাতালে খালেদা জিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মার্চ, ২০২৪

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। আজ বুধবার রাত ৮টা ৩২ মিনিটের দিকে তাকে হাসপাতালে আনা হয়।

এর আগে আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশানের বাসা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য তিনি হাসপাতালে গেছেন।

উল্লেখ্য, খালেদা জিয়া দীর্ঘ দিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD