শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

হাসবেন না মিম!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

ক্যারিয়ারে সুসসময় পার করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ রাখছেন তিনি। আসন্ন ঈদুল আজহায় তাকে দেখা যাবে সাইবার যুদ্ধ নিয়ে নির্মিত ‘অন্তর্জাল’ সিনেমায়। এতে সিরিয়াস চরিত্রের একজন সাইবার সিকিউরিটি অফিসারের ভূমিকায় ধরা দেবেন মিম।

সিনেমার গল্পের ব্যাপারে কিছুটা ধারণা দিলেন নায়িকা। জানালেন ছবিজুড়ে পুরোটা সময় দেশের কাজে নিজেকে বিলিয়ে দেবেন তিনি। সারাক্ষণ সাইবার ক্রিমিনালদের পেছনে লেগে থাকবেন, হাসি-মজার কোনো স্থান নেই এখানে।

এ প্রসঙ্গে মিম বলেন, ‘গল্পে বাংলাদেশের যে ধরনের সমস্যা দেখানো হয়েছে সেখানে আমি আমার চরিত্রের মাধ্যমে দেশের উপকারের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এ কারণে পুরো ছবিতে আমাকে একটুও হাসতে দেখা যাবে না। একবার এই ছবি দেখা শুরু করলে পুরোটা শেষ করে বের হতে মন চাইবে।’

প্রসঙ্গত, ‘অন্তর্জাল’ ছবিতে মিম ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন। ছবির টিজার প্রকাশ হবে ৩ জুন। ছবিটি পরিচালনা করেছেন দীপংকর দীপন।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD