বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি

হুমকি শেষ হলেই খুলবে হরমুজ : আইআরজিসি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
হুমকি শেষ হলেই খুলবে হরমুজ : আইআরজিসি

>আগ্রাসীদের হুমকি শেষ হলে হরমুজ প্রণালি আবারও খুলে দেওয়া হতে পারে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বুধবার এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়েছে বলে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ইরানের আইআরজিসির নৌবাহিনী বলেছে, আগ্রাসীদের হুমকি শেষ হলে হরমুজ প্রণালি আবারও স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হতে পারে। যদিও ওই বিবৃতিটির অর্থ এখনই পুরোপুরি পরিষ্কার নয়।
তবে ইরানের নিয়ম-নীতি মেনে হরমুজ প্রণালি অতিক্রম করার জন্য জাহাজ মালিকদের ধন্যবাদ জানিয়েছে আইআরজিসি।
বিবৃতিতে আইআরজিসি বলেছে, আগ্রাসীদের হুমকি শেষ হলে নতুন ব্যবস্থার আওতায় প্রণালি দিয়ে নিরাপদে ও স্থায়ীভাবে চলাচলের সুযোগ তৈরি হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক ঘণ্টা আগে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্র প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে স্থগিত করছে বলে ঘোষণা দিয়েছেন। এর পরপরই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাব্কি করার বিষয়ে নিজেদের অবস্থান জানিয়ে ওই বিবৃতি দিয়েছে আইআরজিসি।
এদিকে, ইসরায়েলি এক সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, ইসরায়েল এমন কোনও তথ্য জানে না; যা থেকে মনে হয় যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে এমন কোনও চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছেন।
যার মাধ্যমে এই যুদ্ধের অবসান এবং হরমুজ প্রণালি দিয়ে নৌ চলাচলের ওপর থাকা অবরোধ তুলে নেওয়া হবে। নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র বলেছে, ইসরায়েল সংঘাত আরও জোরদারের প্রস্তুতি নিচ্ছে।
সূত্র: বিবিসি, রয়টার্স।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD