বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

হেফাজতের নাশকতায় জামায়াত আমীর ৩ দিনের রিমান্ডে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

হেফাজতের হরতালে নাশকতার মামলায় নারায়ণগঞ্জ মহানগর জামায়াত ইসলামের আমীর মাওলানা মাঈনুদ্দিন আহমেদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন নাহার ইয়াসমিনের আদালত শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ মাঈনুদ্দিন আহমেদকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেন।

এর সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের এসআই কামাল হোসেন বলেন, ২৮ মার্চ হেফাজতের হরতালে নারায়ণগঞ্জে ব্যাপক সহিংসতা, ভাংচুর, অগ্নিসংযোগ এবং নাশকতার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। ওই হরতালে হেফাজতের সঙ্গে জামায়াতে ইসলামী ও বিএনপির সন্ত্রাসীরা মহাসড়কে নাশকতা চালায়।

এ ঘটনায় দায়ের করা একটি মামলায় গত রোববার দিবাগত রাত ১টায় ফতুল্লার হাজীগঞ্জ এলাকা থেকে মাওলানা মঈনুদ্দিন আহমেদকে পুলিশ গ্রেফতার করেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD