বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

১০ গাড়ি ভাঙচুরের অভিযোগে ৩ ছাত্রলীগ নেতা আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

টায়ারে আগুন দিয়ে খাগড়াছড়ির দীঘিনালা-সাজেক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় অন্তত ১০টি পর্যটকবাহী গাড়ি ভাঙচুর করেন তারা। এ ঘটনায় দীঘিনালা ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।

রোববার সকালে খাগড়াছড়ির জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজের বিরুদ্ধে টাকার বিনিময়ে বিবাহিত ও অছাত্রদের নিয়ে দীঘিনালা উপজেলা ও কলেজ ছাত্রলীগের প্রেস কমিটি ঘোষণার প্রতিবাদে অবরোধ কর্মসূচি চলাকালে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- অপু চৌধুরী, বাবলু চৌধুরী, আমানুর রহমান শান্ত। এদের মধ্যে অপু চৌধুরী নতুন ঘোষিত কমিটির সহসভাপতি, দীঘিনালা কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি রুবেল চক্রবর্তী (বাবু), আমানুর রহমান শান্ত নতুন ঘোষিত কমিটির দফতর সম্পাদক।

দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে আমরা তিনজনকে আটক করেছি। আমরা অবরোধকারীদের সরিয়ে দিয়েছি।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD