বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

১০ জুন থেকে বাজেট অধিবেশন শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২০

আগামী ১০ জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সোমবার (১৮ মে) একাদশ জাতীয় সংসদের অষ্টম এই অধিবেশন আহ্বান করেছেন। অধিবেশন শুরুর পরদিন ১১ জুন জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট পেশ করা হবে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের বৈশ্বিক মহামারিতে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করে এবারের সংসদ অধিবেশন পরিচালনা করা হবে।

১০ জুন অধিবেশন শুরুর দিন শোক প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে বৈঠক শেষ হবে। সংসদের কোনও সংসদ সদস্য মৃত্যুবরণ করলে সংসদ অধিবেশনে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে রেওয়াজ অনুযায়ী অধিবেশন মুলতবি করা হয়। এ কারণে সরকারি দলের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার (ঢাকা ৫) মৃত্যুর কারণে অধিবেশনের প্রথম দিনের কার্যক্রম শোক প্রস্তাব গ্রহণ শেষে মুলতবি করা হবে। পরদিন ১১ জুন সংসদে বাজেট পেশ করা হবে। বাজেটের ওপরে সংসদ সদস্যদের আলোচনা শেষে ৩০ জুনের মধ্যে তা পাস হবে।

স্বাভাবিক সময় বাজেট অধিবেশন দীর্ঘ এবং বাজেটের ওপরে দীর্ঘ সময় আলোচনা অনুষ্ঠিত হয়ে থাকলেও করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবারের বাজেট অধিবেশন তুলনামূলকভাবে সংক্ষিপ্ত হবে। বাজেটের ওপরে আলোচনাও যতদূর সম্ভব সংক্ষিপ্ত হবে।

অধিবেশন শুরুর আগে অনুষ্ঠেয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD