শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

১০ সময়ে হাত ধোয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২০

মহামারী করোনার প্রকোপ বিশ্বজুড়ে শুরু হওয়ার পর আমাদের দেশেও তার প্রভাব পড়েছে ব্যাপকভাবে। এ থেকে রক্ষা পেতে যে কোনো সাবান দিয়ে ২০ সেকেন্ড ভালোভাবে হাত ধোয়া সবচেয়ে কার্যকরী পদক্ষেপ।

১. ইরে থেকে বাসায় ফিরে কোথাও হাত রাখা বা কিছু স্পর্শ করার আগে ভালো করে হাত ধুয়ে নিতে হবে।

২. খাবার ধরার আগে হাত ভালো করে ধুতে হবে। বাজার করে আনার পর সেগুলো গুছিয়ে রাখার আগে এবং পরে হাত ধুতে হবে।

৩. খাদ্যগ্রহণের আগে হাত ধুয়ে নিতে হবে। খাবার খাবার পর তো সবাই হাত ধুয়ে নিই, যেন হাতে খাবার না ভরে থাকে কিন্তু খাবার খাওয়ার আগে ভালো করে হাত ধুয়ে নিতে হবে করোনা থেকে বাঁচার জন্য।

৪. টয়লেট ব্যবহারের পর ভালো করে হাত ধুয়ে নিতে হবে।

৫. হাঁচি-কাশি বা নাক ঝারার পর অবশ্যই হাত ভালো করে ধুতে হবে।

৬. রোগীর সংস্পর্শে আসার আগে ও পরে হাত ভালোভাবে ধুতে হবে। রোগীর আশপাশে কোনো জায়গায় হাত রাখার পর হাত ধুয়ে পরবর্তী কাজে যেতে হবে।

৭. শরীরে কোনো ক্ষত বা কাটা অংশ পরিষ্কার করার আগে ও পরে হাত ধুতে হবে।

৮. কোনো প্রাণী, যেমনÑ বিড়াল বা অন্য কোনো পোষা প্রাণী পরিষ্কার করার পর এবং প্রাণীর খাঁচা পরিষ্কার করার পরও ভালো করে হাত ধুয়ে নিতে হবে।

৯. যখন পাবলিক প্লেসে থাকা হয়, যেখানে সচরাচর সবাই হাত রাখেন। যেমনÑ গ্লাস, হাতল; সেখানে হাত রাখার পরে হাত ভালো করে ধুয়ে নিতে হবে।

১০. সব থেকে গুরুত্বপূর্ণ, আমরা চোখ, নাক ও মুখে হাত দেওয়ার আগে হাত ধুয়ে নেব। কারণ এসব পথ দিয়ে ভাইরাস দেহে প্রবেশ করে।

লেখক : চিকিৎসক, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকা।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD