মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
ইরানকে মক্কা চুক্তিতে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা ভ্রাতৃত্বের মেলবন্ধনকে ধ্বংসের জন্য প্রচেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা: রিজভী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল শুনানি অবকাশকালীন ছুটির পর: আপিল বিভাগ লং মার্চে বিদ্যুতের সঙ্গে মোলাকাত হয়নি: বিরোধীদলীয় নেতা বড়পুকুরিয়ার কয়লায় নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর আমিই বিশ্বের সেরা ফুটবলার—এমবাপ্পে শিল্প খাতে বিপর্যয়-তেলের দাম সর্বোচ্চ: হরমুজ নিয়ে কাতারের সতর্কর্তা ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর নিষিদ্ধ আ.লীগের হামলা

১৫ আগস্ট শোক জানানো কবি-শিল্পীদের যা বললেন রিজভী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

অনুভূতি শূন্য হয়ে যাওয়া তথাকথিত কবি, সাহিত্যিক, অভিনয় শিল্পীরা ১৫ আগস্টে শোক জানিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, বস্তুগত প্রাপ্তির লোভে তারা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রামাণ্য চলচ্চিত্র ‘৩৬-জুলাই’ এর প্রিমিয়ার অনুষ্ঠানে তিনি এসব কথা করেন।

রুহুল কবির রিজভী জানান, একটি দলের প্রতিষ্ঠাতার বই লেখার কারণে পুরস্কার হিসেবে সর্বোচ্চ পুলিশ কর্মকর্তার পদ দিয়েছিল বিগত ফ্যাসিস্ট সরকার। একই কায়দায় রানওয়ের পাশে ফ্ল্যাট দেওয়া হয়েছিল শিল্প-সংস্কৃতি জগতের তারকাদেরও।

জুলাই বিপ্লবকে মহাকাব্যিক ঘটনা এবং নিহত, আহত, অংশগ্রহণকারী সবাই ঐতিহাসিক চরিত্র বলে মন্তব্য করেন বিএনপির এ নেতা।

তিনি বলেন, সব দ্রোহের সমষ্টিগত বহিঃপ্রকাশ হলো জুলাই আন্দোলন। ক্ষমতায় থাকাকালে জনগণের অর্থ নিজের স্বার্থে খরচ করেছিলেন শেখ হাসিনা। এতে মানুষের মনে ক্ষোভের সঞ্চার হয়েছিল বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী।

এ সময় ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, এমন একটা বাংলাদেশ দেখতে চাই, রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনী যেন কখনো জনগণের বিরুদ্ধে না দাঁড়ায়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD