শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

১৫ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ৩ এএসপিকে বদলি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১৫ জন ও সহকারী পুলিশ সুপার পদে কর্মরত ৩ কর্মকর্তাকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে ৫ কর্মকর্তার চলতি বছরের নভেম্বরে বদলির আদেশ বাতিল করে নতুন প্রজ্ঞাপন অনুযায়ী বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ সদর দফরের পারসোনেল ম্যানেজমেন্ট-১ এর অতিরিক্ত ডিআইজি কাজী জিয়া উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে যে সকল এলাকায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে সেই সকল এলাকায় নির্বাচন শেষে এই প্রজ্ঞাপনের নির্দেশ কার্যকর করা হবে।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন- দিনাজপুরের ফুলবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও চলতি বছরের ১১ নভেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে সুপারিশ প্রাপ্ত মোহাম্মদ আশিস বিন হাছানকে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে। নওগাঁর পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও চলতি বছরের ১১ নভেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে সুপারিশ প্রাপ্ত মো. তরিকুল ইসলামকে ফরিপুরের অতিরিক্ত পুলিশ সুপার, ঢাকা মহানগরীর (ডিএমপি) অতিরিক্তি উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহিল কাফিকে ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার, নারায়ণগঞ্জের খ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলমকে র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার ও মিশন ফেরত কাজী মাকসুদা লিমাকে ঢাকা রেঞ্জের ডিআইজি অফিসের অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ সদর দপ্তরে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার ও মিশন ফেরত ফেরদৌসী রহমানকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার,পুলিশের বিশেষ শাখার (স্পেশাল ব্রাঞ্চ-এসবি) অতিরিক্তি পুলিশ সুপার ও মিশন ফেরত তাসনিম আক্তারকে এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার ও অধ্যায়ন শেষে ফেরত খালেদা বেগমকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ও চলতি বছরের ১১ নভেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী ভোলা সদরের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে সুপারিশ প্রাপ্ত, মো. রাজীব ফরহানকে র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার ও মিশন ফেরত সুমন রঞ্জন সরকারকে ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার,

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুর রহমানকে র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার, খাগড়াছড়ি জেলার মহলছড়ির ৬ষ্ঠ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন সাগরকে টাঙ্গাইল ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার, নড়াইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরানকে খুলনা মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার, কিশোরগঞ্জের বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমানকে এসপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার, চট্টগ্রামের নবম এপিবিএনের সহকারি পুলিশ সুপার মো. হুমায়ুন কবিরকে চট্টগ্রামের আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার, চট্টগ্রামের আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মফিজ উদ্দিনকে সিলেট মহানগরির পুলিশের সহকারী পুলিশ কমিশনার এবং এন্টি টেররিজম ইউনিটের সহকারী পুলিশ সুপার এম এম রকীব উর রাজাকে কক্সবাজার ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD