শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ যেভাবে চীনা গোয়েন্দা সহায়তায় মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁত হামলা চালাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরকার: মঈন খান ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৪ জাবি উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে নেতানিয়াহুর তোপের মুখে মামদানি, পালটা জবাব নিউইয়র্ক মেয়রের ওয়াশিংটনে ট্রাম্প-সি বৈঠক, কমল উত্তেজনা—থাকল পুরোনো বিরোধ

১৭১ দিন পর মুক্ত রোনালদিনহো

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

স্পোর্টস ডেস্ক : প্যারাগুয়েতে গৃহবন্দী অবস্থা থেকে মুক্তি পেতে চলেছেন রোনালদিনহো। ১ মাস কারাগার ও চার মাস হোটেলে গৃহবন্দী ছিলেন ব্রাজিলের এই কিংবদন্তি ফুটবলার।

বিবিসি জানিয়েছে, ৪০ বছর বয়সী রোনালদিনহো বড় ভাই রবার্তোর সঙ্গে প্যারাগুয়েতে এসে আটক হন। তাদের বিরুদ্ধ অভিযোগ ছিল জাল পাসপোর্ট নিয়ে দেশটিতে অনুপ্রবেশ করেছেন তারা।

১৭১ দির পর দুই ভাই এখন মুক্ত। ইচ্ছা করলেই দেশটি থেকে বিদায় নিতে পারবেন তারা। তবে জরিমানা হিসেবে গুণতে হচ্ছে ২ লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় ১ কোটি ৭০ লাখ টাকারও বেশি।

চলতি বছরের মার্চে দক্ষিণ আমেরিকার দেশটিতে আটক হওয়ার পর কারাগারে যেতে হয় তাদের। এক মাস পর জামিন হলেও একটি বিলাসবহুল হোটেলে গৃহবন্দী অবস্থায় ছিলেন তারা।

২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতেছেন রোনালদিনহো। বার্সেলোনার জার্সিতে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের রেকর্ড রয়েছে। তিনি দুইবার লা লিগার চ্যাম্পিয়নও হয়েছেন কাতালান দলটির জন্য মাঠে নেমে। খেলেছেন ইন্টার মিলান ও প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) মতো দলে।

লাইট নিউজ

 

 

 

 

 

 

 

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD