বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’ দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সোহানুরের বিচার শুরু ইসরাইল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব নেই: মার্কিন রাষ্ট্রদূত

১৭ হাজার পুলিশ সদস্য করোনায় আক্রান্ত, মৃত্যু ৭৪

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০

পুলিশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৯০৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ১৫ হাজার ৫৭১ জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশের আরো এক সদস্যের মৃত্যু হয়েছে। তিনি হলেন এএসআই (নিরস্ত্র) আব্দুল আলীম মোল্লা। এ নিয়ে পুলিশের ৭৪ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর জানায়, করোনায় বাংলাদেশ পুলিশের আরো এক সম্মুখযোদ্ধার মৃত্যু হয়েছে।

আব্দুল আলীম মোল্লা নাটোর জেলার সদর কোর্টে কর্মরত ছিলেন। তিনি ১৯৯৫ সালের ২৯ আগস্ট কনস্টেবল হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।

করোনা উপসর্গ নিয়ে গত ৫ সেপ্টেম্বর কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় ভর্তি হোন তিনি। পরে অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৭ সেপ্টেম্বর বেলা আড়াইটায় তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। তার গ্রামের বাড়ি জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার দক্ষিণতাউসারা।

বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD