শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

১৮০০ টন গমসহ জাহাজ ডুবি, খোঁজ নেই নাবিকদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২০

বৈরী আবহাওয়ায় উত্তাল সাগরে ১ হাজার ৮০০ টন গম বোঝাই ‘এমভি আখতার বানু’ নামের একটি জাহাজ ডুবে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জাহাজটির ১৩ জন নাবিকেরও খোঁজ মেলেনি।

শনিবার (১৫ আগস্ট) সকাল আটটার দিকে হাতিয়ার ভাসানচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত বড় জাহাজ থেকে আমদানি করা গম খালাস করে নারায়ণগঞ্জ যাচ্ছিলো।

জাহাজটির কার্গো এজেন্ট লিটমন্ড শিপিংয়ের অপারেশন ম্যানেজার জাহিদ হোসেন জানান, ডুবে যাওয়া জাহাজটিতে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আবুুল খায়ের গ্রুপের আনুমানিক ১ হাজার ৮০০ টন গম ছিল। রাত পর্যন্ত জাহাজটির নাবিকদের কোনো খোঁজ মেলেনি।

তিনি জানান, জাহাজটির স্থানীয় এজেন্ট মাঝিরঘাটের শাহ আমানত শিপিং দুর্ঘটনার খবর পেয়ে দুইটি লাইটার পাঠিয়েছিলো নাবিকদের উদ্ধারের জন্য। কিন্তু কাউকে পাওয়া যায়নি।

বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি ও নৌযান শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক মো. নবী আলম বলেন, নিখোঁজ নাবিকদের উদ্ধারে কোস্ট গার্ডকে সহায়তার জন্য আহ্বান জানিয়েছি।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD