শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা নিয়ে সিদ্ধান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের আপাতত টিকা নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর।

এরআগে দেশে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের মডার্না এবং ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন দেওয়া হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ফার্মগেটে তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নার্সি ও মিডওয়াইফারি কোর্সে কম্প্রিহেন্সিভ (লাইসেন্সিং/প্রি-রেজিস্ট্রেশন) পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি জানান, ১৮ বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদের যেকোনো ভ্যাকসিন দেওয়া যাবে। তবে ১৮ বছরের নিচে হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অন্যান্য দেশের নির্দেশনা দেখে ফাইজার ও মডার্নার ভ্যাকসিন দেওয়া হতে পারে।

সেসময় তিনি আরও বলেন, ১২ বছরের বেশি হলে অন্যান্য দেশে যেভাবে দেওয়া হচ্ছে— বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে শিশুদের ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন দেওয়া হচ্ছে—আমরাও এটি অনুসরণ করতে পারি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD