বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
১ ডলারের মুদ্রায় ট্রাম্পের প্রতিকৃতি, শত বছর পর নতুন নজির ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত র‌্যাবের আদলে এসআরবি গঠনের উদ্যোগের বিরোধিতা বিরোধী দলের ‘আমি ফিরে এসেছি মানুষের জন্য’ মির্জা আব্বাসের কান্নাভেজা বক্তব্যে থমকে গেলো গোটা সংসদ তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বাণিজ্যমন্ত্রী ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে কবে? গাজায় পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় ‘নজিরবিহীন’ সংকট দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি উল্টোপথে বিমানমন্ত্রীর গাড়ি, মামলা হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

১ ডলারের মুদ্রায় ট্রাম্পের প্রতিকৃতি, শত বছর পর নতুন নজির

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের নতুন ১ ডলারের বিশেষ মুদ্রায় স্থান পেয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। গত এক শতাব্দীর মধ্যে এই প্রথম দেশটির কোনো জীবিত প্রেসিডেন্টের প্রতিকৃতি মুদ্রায় ব্যবহৃত হলো।

যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে বুধবার মুদ্রাটি উন্মোচন করে দেশটির টাঁকশাল ইউএস মিন্ট। মুদ্রাটির সামনের অংশে ট্রাম্পের প্রতিকৃতির পাশাপাশি ‘লিবার্টি’ এবং ‘ইন গড উই ট্রাস্ট’ লেখা রয়েছে।

ইউএস মিন্ট জানিয়েছে, বিশেষ সংস্করণের এই মুদ্রার নকশায় যুক্তরাষ্ট্রের ২৫০ বছরের ইতিহাস, ঐতিহ্য, জাতীয় গর্ব ও চেতনাকে তুলে ধরা হয়েছে। মুদ্রাগুলো দেখতে সোনালি হলেও এতে কোনো সোনা নেই। এগুলোতে ৮৮ শতাংশের বেশি তামা রয়েছে। বাকি অংশে রয়েছে দস্তা, ম্যাঙ্গানিজ ও নিকেল।

মুদ্রাগুলো সংগ্রহের জন্য ইউএস মিন্টের ওয়েবসাইটে ২৫টির একটি রোল ৬১ ডলার এবং ১০০টির একটি ব্যাগ ১৫৪ ডলার ৫০ সেন্টে বিক্রি করা হয়। বিক্রি শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই সব মুদ্রা বিক্রি হয়ে যায়। ওয়াশিংটন ডিসিতে ইউএস মিন্টের দোকানের ভেন্ডিং মেশিনেও এগুলো বিক্রি করা হয়েছে।

জীবিত ব্যক্তির প্রতিকৃতি মুদ্রায় ব্যবহারের বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রে আইনি বিধিনিষেধ রয়েছে। ২০২০ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে পাস হওয়া ‘সার্কুলেটিং কালেক্টিবল কয়েন রিডিজাইন অ্যাক্ট’-এ মুদ্রার পেছনের অংশে জীবিত ব্যক্তির প্রতিকৃতি ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। তবে সামনের অংশ বা অবভার্সে এ ধরনের নিষেধাজ্ঞা স্পষ্ট নয়। নতুন ১ ডলারের মুদ্রায় ট্রাম্পের প্রতিকৃতি রাখা হয়েছে সামনের অংশে।

এর আগে ১৯২৬ সালে যুক্তরাষ্ট্রের ১৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত ৫০ সেন্টের একটি মুদ্রায় তৎকালীন প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজের প্রতিকৃতি ব্যবহার করা হয়েছিল। ফলে নতুন মুদ্রায় ট্রাম্পের প্রতিকৃতি ব্যবহারের ঘটনাটি প্রায় এক শতাব্দী পরের একটি বিরল নজির।

এদিকে গত মে মাসে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছিলেন, ট্রাম্পের প্রতিকৃতি–সংবলিত ২৫০ ডলারের নতুন নোট বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে। তবে জীবিত ব্যক্তির ছবি–সংবলিত কাগুজে মার্কিন নোট ছাপার বিষয়ে ফেডারেল আইনে নিষেধাজ্ঞা রয়েছে। এ নিষেধাজ্ঞা থেকে ব্যতিক্রম রাখার জন্য ট্রাম্পের মিত্র হিসেবে পরিচিত কয়েকজন কংগ্রেস সদস্য একটি বিলও উত্থাপন করেছেন। তবে সেটি এখনো কংগ্রেসে আটকে আছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD