বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

২০০ টাকার জন্য চারজনকে হত্যা!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২০

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরে আব্দুল গনি ও তার পরিবারের চারজনকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) ও পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। র‌্যাব জানিয়েছে তাদের কাছে গ্রেপ্তার হওয়ার ব্যক্তির নাম সাগর আলী (২৮)। তিনি মধুপুরের ব্রাহ্মণবাড়ী গ্রামের মকবর আলীর ছেলে। দুইশত টাকা ঋণ চাইতে গিয়ে অপমানিত হওয়ায় সাগর আব্দুল গনিকে হত্যা করার পরিকল্পনা করে।

র‌্যাব সাগর আলীকে রোববার তার নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করে। এদিকে মধুপুর থানা পুলিশ জোয়াদ আলী নামক আরও এক ব্যক্তিকে এই ঘটনার জড়িত থাকার সন্দেহে রোববার গ্রেপ্তার করেছে।

র‌্যাব-১২এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল খায়রুল ইসলাম রোববার রাত আটটায় মধুপুরের মির্জাবাড়ি ইউনিয়নের ব্রাহ্মণবাড়ী আশ্রায়ন প্রকল্প এলাকায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, নিহত আব্দুল গনির সাথে সাগর আলীর দীর্ঘ দিনের সম্পর্ক ছিল। সাগর আলী আব্দুল গনির বাসার কাছেই ভাড়া থেকে মধুপুরে রিক্সা চালাতেন। বিভিন্ন সময় গনির কাছ থেকে সাগর সুদে টাকা ঋণ নিয়েছেন। ঋণের টাকা পরিশোধ করতে আগে কয়েকবার ব্যর্থ হয়েছেন। গেল বুধবার সকালে গনির কাছে সাগর দুইশত টাকা ঋণ চাইতে যান। এসময় আব্দুল গনি সাগরকে অপমান করেন এবং তাকে কোন ঋণ দেবে না বলে জানান।

পরে মধুপুর বাজারে গিয়ে এক বন্ধুর সাথে গনিকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা মতো বুধবার রাত ১০টার দিকে গনির মাস্টারপাড়া এলাকার বাসায় যান। তখন গনির স্ত্রী ও সন্তানরা ঘুমে ছিল। গনির সাথে কথা বলার এক পর্যায়ে রুমালে চেতনানাশক নিয়ে তার নাকে মুখে চেপে ধরে অজ্ঞান করেন। অন্য কক্ষে থাকা গনির স্ত্রী ও সন্তানদেরও চেতনানাশক দিয়ে অজ্ঞান করেন। পরে সাথে নিয়ে যাওয়া ছুড়ি দিয়ে এবং ওই বাড়িতে থাকা কুড়াল দিয়ে তাদের হত্যা করেন। তারা ওই বাড়ি থেকে কিছু মালামাল লুট করে নিয়ে যান। যাওয়ার সময় ঘরের দরজায় ও গেইটে তালা দিয়ে যান। পরে সাগর ব্রাহ্মণবাড়ি আশ্রায়ন প্রকল্পে তার বোনের ঘরে লুট করা মালামাল গর্ত করে লুকিয়ে রাখেন।

তিনি আরও জানান, ঘটনার পর তথ্য প্রযুক্তির ব্যবহার করে সাগরকে তারা চিহ্নিত করেন। পরে তাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদকালে তিনি ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। এই ঘটনায় তার সাথে জড়িত আরও একজনের নাম বলেছেন। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরান হোসেন জানান, এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে রোববার দুপুরে জোয়াদ আলী (৩০) নামক এক ব্যক্তিকে ব্রাক্ষনবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

প্রসঙ্গত শুক্রবার সকালে আব্দুল গনির বাড়ি থেকে গনি এবং তার স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়ার পর ওই দিন রাতেই আব্দুল গনির বড় মেয়ে সোনিয়া বেগম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে মধুপুর থানায় মামলা দায়ের করেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD