শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

২০০ পেরোনো লিড নিয়ে ৪২৬ রানে অলআউট বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় দিনের লাঞ্চের পর বেশিক্ষণ টিকতে পারল না বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজ বিদায় নিতেই প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২২৮ রানের বড় লিড পেয়েছে সফরকারীরা।

লাঞ্চ বিরতির পর বেশিক্ষণ টিকতে পারেনি বাংলাদেশের শেষ উইকেট জুটি। মেহেদী হাসান মিরাজের পর ইবাদত হোসেনও জশ হেজেলউডের শিকার হলে ৪২৬ রানেই থামে বাংলাদেশের ইনিংস।

তৃতীয় দিনে বাংলাদেশের চারটি উইকেটই নিয়েছেন হেজেলউড। সব মিলিয়ে প্রথম ইনিংসে ৮৯ রান খরচায় ৬ উইকেট শিকার করেছেন অস্ট্রেলিয়ার এই পেসার।

বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে ব্যাট হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন তানজিদ হাসান তামিম। অস্ট্রেলিয়ার মাটিতে নিজের প্রথম টেস্টেই সেঞ্চুরি তুলে নিয়ে ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেছেন ৮৪ রান।

মেহেদী হাসান মিরাজও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দলের বিপর্যয়ের সময় দায়িত্বশীল ব্যাটিং করে ৬৫ রান করেন তিনি। শেষ দিকে তাসকিন আহমেদ ৩২ বলে ১৪ রানে অপরাজিত থাকেন।

১৯৮ রানে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস গুটিয়ে দেওয়ার পর ব্যাট হাতে ৪২৬ রান করেছে বাংলাদেশ। ফলে অস্ট্রেলিয়াকে এখন দ্বিতীয় ইনিংসে অন্তত ২২৯ রান করতে হবে, এরপরই তারা বাংলাদেশকে চতুর্থ ইনিংসে ব্যাট করার সুযোগ দিতে পারবে।

ডারউইনে ২৩ বছর পর টেস্ট খেলতে নেমে তাই দুর্দান্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ। এখন বোলারদের হাতে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখার পালা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD