শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

২০২১ সালের মধ্যে বিশ্বকে ২০০ কোটি ডোজ কোভিড টিকা দেবে চীন: শি জিনপিং

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চলতি ২০২১ সালের মধ্যে তার দেশ বিশ্বকে করোনাভাইরাস মোকাবেলার জন্য কোভিড ভ্যাকসিনের ২০০ কোটি ডোজ সরবরাহ করবে। কোভিড-১৯ ভ্যাকসিন কোঅপারেশন ফোরামে পাঠানো এক লিখিত বিবৃতিতে চীনা প্রেসিডেন্ট এই মন্তব্য করেছেন। তিনি আরো বলেছেন, কোভ্যাক্স গ্লোবাল ভ্যাকসিন তৈরি ও বিতরণের জন্য চীন ১০ কোটি ডলার অনুদান দেবে।

ফোরামের ওই বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চীন এ পর্যন্ত করোনাভাইরাস মোকাবেলার জন্য কোভিড ভ্যাকসিনের ৭৭ কোটি ডোজ সরবরাহ করেছে।

এরইমধ্যে সিনোভ্যাক বায়োটেক নামে চীনের একটি ভ্যাকসিন সরবরাহকারী প্রতিষ্ঠান বিশ্বের ২০ দেশের সঙ্গে ৯০ কোটি ডোজ সরবরাহের চুক্তি করেছে। এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইন ওয়েইডং।

চীনের প্রেসিডেন্ট শি বলেছেন মহামারি মোকাবেলায় বিভিন্ন দেশকে তার দেশের দেওয়া সহায়তা অব্যাহত থাকবে। ইতমধ্যে ৮০টি দেশকে ৩০ কোটি টিকা দিয়েছে চীন। ২ বিলিয়ন ডলার সহায়তা দেওয়া হয়েছে। আগামী তিন বছরের জন্যে উন্নয়নশীল দেশের জন্যে তিনি ৩ বিলিয়ন ডলারের একটি তহবিল গঠনের প্রস্তাব দেন।

হু’র হিসেবে ধনী দেশগুলো প্রতি ১শ জনকে ৫০ ডোজ দিলেও গরিব দেশগুলো একই অনুপাতে দিতে পেয়েছে দেড় ডোজ মাত্র। টিকার অভাবেই এটা হয়েছে।

হু’র পরিচালক প্রতিটি দেশের অন্তত ১০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার ব্যবস্থা জরুরি বলেছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD