শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

২০ কোটি টাকার জাল স্ট্যাম্পসহ গ্রে’প্তার ৪

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১

২০ কোটি টাকা মূল্যের জাল রেভিনিউ স্ট্যাম্প ও কোর্ট ফি তৈরির শত কোটি টাকা মূল্যের সরঞ্জামসহ একটি চক্রের মূল হোতাসহ ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগের একটি টিম।

শুক্রবার (২৫ জুন) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল বৃহস্পতিবার এবং আজকে সকালে ঢাকা ও নায়াণগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের প্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আবু ইউসুফ পারভেজ রানা, আতিয়ার রহমান সবুজ, নাসির উদ্দিন, নুরুল ইসলাম ওরফে সোহেল।

পুলিশ জানায়, এই চক্রের কাছ থেকে বিভিন্ন মূল্যমানের ২০ কোটি ২ লক্ষ ২৪ হাজার টাকা সমপরিমাণের ১৩ লক্ষ ৪০ হাজার টাকার জাল স্ট্যাম্প, প্রায় ২ লক্ষ টাকার কোর্ট ফি, স্ট্যাম্প বিক্রির নগদ ৩ কোটি ৬০ লক্ষ টাকা, কয়েক লক্ষ টাকার স্বর্ণালঙ্কার , ৮টি মোবাইল ফোন ও স্ট্যাম্প তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

চক্রটি গত ২ বছর ধরে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইলের দক্ষিণপাড়ায় অবস্থিত শাহ আলমের বাসায় নিচতলায় ছাপাখানা স্থাপন করে জাল স্ট্যাম্প ও কোর্ট ফি তৈরির কাজ করে আসছিল। অভিযানের পর কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

পুলিশের দাবি এই চক্রের সদস্যরা সারাদেশ জুড়ে ছড়িয়ে আছে।

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে মাতুয়াইলের কারখানাটিতে জাল রেভিনিউ স্ট্যাম্প ও কোর্ট ফি অবৈধভাবে তৈরি করে দেশের বিভিন্ন স্থানে ক্রয় বিক্রয় করত।

এ বিষয়ে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, এই চক্রের সদস্যরা সারাদেশ জুড়ে ছড়িয়ে আছে। তাদের সাথে সরকারি প্রতিষ্ঠানের কেউ জড়িত আছে কিনা সে বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এসময় তিনি, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের রেজিস্টার্ড ভেন্ডার ছাড়া অনুমোদিত কারো কাছ থেকে স্ট্যাম্প না কেনার জন্য আহ্বান জানান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD