সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লরিতে বিস্ফোরণে নিহত ৭, আহত ১৫ ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ডেঙ্গুতে সেপ্টেম্বরের ২০ দিনে ৮৭ মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী অপ্রতিমের জানাজা সম্পন্ন

২০ ঘণ্টা পর বাড়ি ফিরলেন জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক 

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগে পুলিশে সোপর্দ করা হয়েছিল জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক মাহবুব হাসান রকিকে। এরপর দুই পক্ষের সমঝোতায় প্রায় ২০ ঘণ্টা পর পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরেছেন তিনি।

বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তাকে ছেড়ে দেয় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ।

এর আগে বুধবার রাত ৯টার দিকে নির্বাচনের ফল প্রকাশের সময় অনুমতি ছাড়াই গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কক্ষে প্রবেশের চেষ্টা ও ইউএনওর গাড়িচালকের ওপর হামলার অভিযোগ এনে রানাকে পুলিশে সোপর্দ করেন ইউএনও মো. তাজুল ইসলাম।

ইউএনও তাজুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে তার পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছে এবং তার ব্যাপারে আইনী ব্যবস্থা না নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এ নিয়ে অনেকের সঙ্গে আলোচনাও হয়েছে। সব মিলে আইনীভাবে পদক্ষেপ নিলাম না।

মাহবুব হাসান রানা বলেন, বিষয়টি নিয়ে আমি খুবই বিব্রত এবং মর্মাহত। কোনোদিন এমন পরিস্থিতির মুখোমুখি হইনি। তবে বিষয়টির সমাধান হওয়ায় এ ব্যাপারে আর কিছু বলতে চাই না।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD