সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজায় যা ঘটেছে ও ঘটছে, তাতে অনেকেই জড়িত: আইসিআরসি প্রেসিডেন্ট গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামাতে লিগ্যাল নোটিশ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিক্ষোভের সময় আবার আটক নেহা বোরা হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা সব ব্যারিকেড তুলে নিতে মোদি সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশ বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নাম লেখালেন হাসান মাহমুদ আন্দোলনরত ভারতের তরুণদের সঙ্গে আমরা দৃঢ় সংহতি প্রকাশ করছি : নাহিদ ইসলাম

২১ জুলাই থেকে ইউএস-বাংলার ঢাকা-রাজশাহী ফ্লাইট শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার : দীর্ঘ প্রায় চার মাস পর ২১ জুলাই ২০২০, মঙ্গলবার থেকে ঢাকা-রাজশাহী রুটে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিদিন সকাল ১০টা ও দুপুর ২টা৩০মিনিটে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে এবং ১০টা ৫০ মিনিট ও দুপুর ৩টা ২০ মিনিটে পর্যায়ক্রমে শাহ মখদুম বিমান বন্দর, রাজশাহীতে অবতরন করবে। পুনরায় সকাল ১১টা ২০মিনিট ও দুপুর ৩টা ৫০ মিনিটে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে আসবে এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় পর্যায়ক্রমে দুপুর ১২টা ৫ মিনিট ও বিকাল ৪টা ৩৫ মিনিটে অবতরন করবে।। রাজশাহী রুটে ফ্লাইট পুনরায় শুরু হওয়ায় বৃহত্তর রাজশাহী জেলার নাগরিকদের জন্য সহজে আকাশপথে রাজধানীসহ সারাদেশের সাথে যোগাযোগ স্থাপন সহজতর হবে।

সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ ওয়ানওয়ের জন্য নূন্যতম ২৫০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস্ ব্যবহার করে টিকেট করলে গ্রাহকগণ ভাড়ার উপর ১২% মূল্যছাড়ের সুবিধাও ভোগ করতে পারবেন। এছাড়া ইউএস-বাংলার স্কাইস্টার গ্রাহকগণ ১২% মূল্যছাড়ে এয়ারলাইন্সের নিজস্ব সেলস্ অফিস থেকে টিকেট সংগ্রহ করতে পারবেন।

৭২ আসনের ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। ইউএস-বাংলা এয়ারলাইন্স এর বিমান বহরে ৬টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০সহ মোট তেরটি এয়ারক্রাফট রয়েছে।

বর্তমানে কোভিড-১৯ মহামারীকালীণ সময়ে ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুট রাজশাহী ছাড়াও ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর ও বরিশাল রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD