শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

২৪ আগস্ট আসছে নিউ জিল্যান্ড, প্রথম টি-টোয়েন্টি ১ সেপ্টেম্বর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া সিরিজের পরপরই বাংলাদেশ ঘরের মাঠে আতিথেয়তা দেবে নিউ জিল্যান্ডকে। কিউইদের বিপক্ষেও পাঁচ টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

২৪ আগস্ট ঢাকায় পা রাখবে নিউ জিল্যান্ড ক্রিকেট দল। প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর। পরের চারটি ম্যাচ ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। মিরপুর শের-ই-বাংলায় প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলি কখন শুরু হবে তা চূড়ান্ত হয়নি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সাতদিনে পাঁচ টি-টোয়েন্টি খেলছে বাংলাদেশ। পরপর দুদিন খেলা আগে দুইবার। তবে নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রতি ম্যাচ শেষে রয়েছে একদিন করে বিরতি। ১০ দিনে হবে পাঁচটি ম্যাচ।

২০১৩ সালের পর বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে নিউ জিল্যান্ড। দুই দল এখানে মাত্র একটি টি-টোয়েন্টি খেলেছে। ২০১৩ সালে মিরপুরে অনুষ্ঠিত হওয়া সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ১৫ রানে। তবে ওয়ানডেতে নিউ জিল্যান্ডকে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছিল বাংলাদেশ। মিরপুরে দুটি এবং ফতুল্লায় একটি ম্যাচে নিউ জিল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। এর আগে দুই দলের দুটি টেস্টও ড্র হয়েছিল। ২০১০ সালেও বাংলাদেশে এসেছিল কিউইরা। সেবারও ওয়ানডেতে তাদেরকে ৪-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ২০০৪ সালে প্রথম বাংলাদেশে আসে নিউ জিল্যান্ড। এরপর ২০০৮, ২০১০, ২০১৩ সালেও আসে তারা। এবার দীর্ঘ সময় পর বাংলাদেশে আসছে কিউইরা। বিশ্বকাপের ঠিক আগে শুধুমাত্র টি-টোয়েন্টি সিরিজ খেলবেন তারা।

ঢাকায় পা রেখে অতিথিরা তিনদিনের কোয়ারেন্টাইন করবেন। এরপর প্রস্তুতিতে নামবেন। ২৯ আগস্ট বিকেএসপিতে তারা একটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচও খেলবেন। এরপর মূল মঞ্চে মাঠে নামবেন।

নিউ জিল্যান্ডের বিপক্ষে ১০ টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশে। হেরেছে প্রতিটি ম্যাচ। এবার ঘরের মাঠে বাংলাদেশ জিততে পারে কি না সেটাই দেখার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD