শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

২৪ পৌরসভার নির্বাচন সাকসেসফুল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

মহামারীর মধ্যে বছরের শেষ সময়ে এসে দেশের ২৪ পৌরসভায় ‘সাকসেসফুল’ নির্বাচন হয়েছে বলে মন্তব্য করেছেন ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর। ভোটগ্রহণ শেষে সোমবার সন্ধ্যায় ঢাকায় নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তার এমন মন্তব্য আসে। এবারের পৌর নির্বাচনের প্রথম ধাপে দেশে ২৪টি পৌরসভায় সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ চলে।

তবে এর মধ্যে খুলনার চালনা পৌরসভায় একজন প্রার্থী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় মেয়র পদের ভোটের ফল স্থগিত করা হয়েছে বলে ইসি সচিব জানান। পৌর ভোটের প্রথম ধাপে কত শতাংশ ভোট পড়েছে সেই ধারণা দিয়ে তিনি বলেন, “অনেক কেন্দ্রের তথ্য পেয়েছি, ৬০ শতাংশের নিচে ভোট পড়েনি। মো. আলমগীর বলেন, “নির্বাচন সার্বিকভাবে খুব ভালো হয়েছে। ভোটারদের উপস্থিতিও ছিলো ভালো। সাকসেসফুল নির্বাচন হয়েছে।”

দিনাজপুরের ফুলবাড়ি পৌরসভায় একটি কেন্দ্রে ভোটারদের সারি।দিনাজপুরের ফুলবাড়ি পৌরসভায় একটি কেন্দ্রে ভোটারদের সারি।মহামারীকালে শীতের মধ্যে স্থানীয় সরকারের এ নির্বাচন ঘিরে তেমন উত্তাপ দেখা যায়নি। পঞ্চগড়ে পৌরসভায় জেলা রিটার্নিং কর্মকর্তার গাড়ি ভাঙচুরের একটি ঘটনা ছাড়া বড় কোনো গোলযোগেরও খবর আসেনি।
তবে অনেক জায়গায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা কেন্দ্র দখল করে ‘তাণ্ডব চালিয়েছে’ বলে অভিযোগ করেছে বিএনপি।

মহামারীর মধ্যে এবার চার ধাপে পৌর নির্বাচন করছে কমিশন। তার মধ্যে তিন ধাপে ১৫০টি পৌরসভার তফসিলও হয়েছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD