শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

২৪-০ গোলে জিতলেন ঋতুপর্ণারা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

নারী ফুটবল লিগ মানেই যেন গোলবন্যা। আজও এক ম্যাচে ২৪ গোল হয়েছে। ঋতুপর্ণাদের রাজশাহী স্টারস ২৪-০ গোলে কাচারীপাড়া একাদশকে পরাজিত করে।

আলপি আক্তার ও প্রীতি সর্বোচ্চ সাতটি করে গোল করেন। রাজশাহীর সবচেয়ে বড় তারকা ঋতুপর্ণা করেন এক গোল।

শনিবার (১৭ জানুয়ারি) দিনের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয় ফরাশগঞ্জ ও আর্মির মধ্যে। ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন শামসুন্নাহার। ফরাশগঞ্জ পাঁচ ম্যাচই জিতল। টানা পাচ ম্যাচেই গোল করেছেন ফরোয়ার্ড শামসুন্নাহার জুনিয়র। পাঁচ ম্যাচই তিনি ম্যাচসেরা হয়েছেন। টানা ম্যাচসেরা হওয়ার এমন ঘটনা ঘরোয়া ফুটবলে সাম্প্রতিক সময়ে নেই।

আজকে মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়। আনসার ভিডিপি ও বিকেএসপির মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। সিরাজ স্মৃতিকে ৫-০ গোলে হারায় সদ্য পুষ্করিণীকে। গত আসরের চ্যাম্পিয়ন নাসরিনকে ০-২ গোলে হারায় ঢাকা রেঞ্জার্স।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD