সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজায় যা ঘটেছে ও ঘটছে, তাতে অনেকেই জড়িত: আইসিআরসি প্রেসিডেন্ট গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামাতে লিগ্যাল নোটিশ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিক্ষোভের সময় আবার আটক নেহা বোরা হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা সব ব্যারিকেড তুলে নিতে মোদি সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশ বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নাম লেখালেন হাসান মাহমুদ আন্দোলনরত ভারতের তরুণদের সঙ্গে আমরা দৃঢ় সংহতি প্রকাশ করছি : নাহিদ ইসলাম

২৫ জুলাই পর্যন্ত বন্যার পানি বাড়বে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

২৫ জুলাই পর্যন্ত বন্যার পানি বাড়বে, কমবে এরপরের দিন থেকে। এ তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। সচিবালয়ে উদ্ধারকারী জাহাজ নির্মাণের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, দেশের ২৫ জেলায় বন্যার পানি প্রবেশ করেছে। দুর্গতদের মাঝে শুরু হয়েছে ত্রাণ তৎপরতা। বন্যার পানিতে এখন পর্যন্ত ২৫ জনের মারা যাওয়ার তথ্যও জানান তিনি।

দুপুরে বন্যাপ্রবণ জেলায় উদ্ধারকাজ পরিচালনায় মাল্টিপারপাস রেসকিউ বোট তৈরিতে নৌ বাহিনীর সাথে চুক্তি করে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। ৬০টি বোট নির্মাণে ২৭ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। প্রথম পর্যায়ে তৈরি করা হবে ২০টি বোট। প্রতিটির নির্মাণ ব্যয় ৪৫ লাখ টাকা। আগামী বন্যা মৌসুমের আগেই এই ২০টি উদ্ধারকারী বোট পাওয়া যাবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD