রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

২৫ দিনে দেশে এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকার রেমিট্যান্স

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

চলতি জুলাই মাসের প্রথম ২৫ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২২৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। প্রতি ডলার ১২২ টাকা বিনিময় হার অনুযায়ী, দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৮ হাজার ৪৭ কোটি টাকা।
রবিবার (২৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২৫ জুলাই পর্যন্ত মোট ২২৯ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে। এর মধ্যে ২২ থেকে ২৫ জুলাই—এই চার দিনে এসেছে ১২ কোটি ৯০ লাখ ডলার।

গত বছরের একই সময় প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ১৯০ কোটি ৭০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ২০ দশমিক ৬ শতাংশ।

এর আগে, ২২ জুলাই পর্যন্ত দেশে এসেছিল ২১৭ কোটি ডলার রেমিট্যান্স, যার দেশীয় মুদ্রামান ছিল প্রায় ২৬ হাজার ৪৭৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। পরবর্তী তিন দিনে আরও ১২ কোটি ৯০ লাখ ডলার যোগ হওয়ায় ২৫ দিন শেষে মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২২৯ কোটি ৯০ লাখ ডলার বা প্রায় ২৮ হাজার ৪৭ কোটি টাকা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD