শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

২৫ বছর পর ইউরোর সেমিফাইনালে ইংল্যান্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১

স্পোর্টস ডেস্ক : ইউরোর কোয়ার্টার ফাইনালে ইউক্রেনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ২৫ বছর পর সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। ১৯৯৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে সর্বশেষ সেমিফাইনাল খেলেছিল তারা।

শনিবার (৩ জুলাই) রাতে ইতালির রাজধানী রোমের অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের ৪ মিনিটের মাথায় লিড নেয় ইংল্যান্ড।

ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের নেওয়া শট গোলরক্ষক জিওর্জি বুসচানের বুকে লেগেও জালে জড়ায়। ১-০ গোলে এগিয়েই প্রথমার্ধ শেষ করে ইংলিশরা।

বিরতির পর পরই ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি মাগুইর। এ খেলার ৪৬ মিনিটে ফ্রি কিক থেকে পাওয়া বল নেন মাগুইর। বল গোলরক্ষকের নাগালের বাইরে দিয়ে জালে জড়ায়।

৫০ মিনিটের মাথায় নিজের জোড়া গোল পূর্ণ করেন অধিনায়ক হ্যারি কেন। লুক শ ক্রসে বল বাড়িয়ে দেন বক্সের মধ্যে। সেখানে হেড নেন হ্যারি। বল জালে জড়ায়।

৬২তম ম্যাচে ইংল্যান্ডের হয়ে নিজের প্রথম গোল করেন হেন্ডারসন। এতে ইংল্যান্ড এগিয়ে যায় ৪-০ ব্যবধানে। ইংল্যান্ডের জার্সি গায়ে এটা ছিল হেন্ডারসনের প্রথম গোল।

এর মধ্য দিয়ে চলতি ইউরোতে পাঁচ ম্যাচে মাঠে নেমে একটি গোলও হজম না করে ৮ গোল করলো ইংল্যান্ড।

আগামী বুধবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামেই সেমিফাইনালে ডেনমার্কের মুখোমুখি হবে ইংল্যান্ড। চেক রিপাবলিককে ২-১ গোলে হারিয়ে সেমিতে উঠেছে ডেনিসরা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD