বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী, শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচির নির্দেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। এ উপলক্ষে দেশের সব বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি আয়োজনের নির্দেশ দিয়েছে সরকার।

সরকারি নির্দেশনা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শ নিয়ে আলোচনা সভার আয়োজন করা হবে। একই সঙ্গে ইসলামের শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা নিয়েও আলোচনা হবে।

ঈদে মিলাদুন্নবীর কর্মসূচিতে থাকছে দোয়া মাহফিল, হামদ-নাত পরিবেশন, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা।

সরকারি কর্মসূচির অংশ হিসেবে জেলা শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন, ওয়াক্‌ফ প্রশাসকের কার্যালয় এবং ঢাকা ও জেদ্দা হজ অফিসসহ বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানেও বিশেষ আয়োজন করা হবে।

এ ছাড়া বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন, সিটি করপোরেশন, পৌরসভা এবং সশস্ত্র বাহিনী বিভাগ নিজ নিজ অধিক্ষেত্রে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করবে।

ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনের পাশাপাশি মহানবী (সা.)-এর আদর্শ, মানবিক মূল্যবোধ, শান্তি ও সম্প্রীতির বার্তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এসব কর্মসূচির মূল লক্ষ্য।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD