শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

২৮ মার্চ আইপিএল খেলতে যাচ্ছেন সাকিব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১

সাকিব আল হাসানের অনাপত্তিপত্র বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই সকল শঙ্কা দূরে ঠেলে আগের সূচি মেনেই আইপিএল খেলতে ভারতে যাচ্ছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। ২৮ মার্চ, রোববার কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে তার। সাত দিনের কোয়ারেন্টাইন শেষ করে কেকেআর’র অনুশীলনে যোগ দিবেন।

এর আগে ফেসবুক লাইভে সাকিবের মন্তব্যে মন ক্ষুণ্ণ হন আকরাম খান ও নাঈমুর রহমান দুর্জয়সহ বোর্ড কর্তারা। তার বাদেই সাকিবের আইপিএলে খেলার ছাড়পত্র পুনর্বিবেচনা করার কথা জানিয়ে ছিলেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান।

কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিসিবি। সাকিবকে আটকাবে না বোর্ড। এমন খবরই জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবপোর্টাল ক্রিকবাজ।

বিসিবির কর্মকর্তা ইসমাইল হায়দার জানান, ‘সাকিবের অনাপত্তিপত্র বহাল থাকবে। এবং আইপিএলে খেলতে পারবে সে।’

সাকিবের অনাপত্তিপত্রের মেয়াদ রয়েছে ১৮ মে পর্যন্ত। ২০ মে থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য তার ফেরার কথা রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD