শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

২ পেসার নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদের মাটিতেই প্রথমবার সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ দল। যেখানে টস হেরে আগে ব্যাটিং করবে নাজমুল হোসেন শান্তর দল। জিম্বাবুয়ের বিপক্ষে খেলা সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচের একাদশ থেকে এই ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। যেখানে নেই ওপেনার তানজিদ হাসান তামিমের নাম।

টেক্সাসের হিউস্টনে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ৯টায় ম্যাচটি শুরু হবে। এই সিরিজকে ভাবা হচ্ছে বিশ্বকাপের প্রস্তুতির বড় সুযোগ। বিশেষত কন্ডিশন ও উইকেটের সঙ্গে মানিয়ে নিতে টাইগাররা এই সিরিজকে কাজে লাগাবে। তাই বিশ্বকাপের কথা মাথায় রেখেই তাদের একাদশে পরীক্ষা–নিরীক্ষা চালানো হবে সেই আভাস আগেই মিলেছিল।

জিম্বাবুয়ে সিরিজে দারুণ ফর্ম দেখানো তানজিদ তামিমের জায়গায় লিটন দাসকে একাদশে রেখেছে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে অভিজ্ঞ এই ব্যাট হাতে রান পাচ্ছেন না, তবে নিজের পুরোনো আগ্রাসী ব্যাটিং ফেরাতে তিনি পরিশ্রম করে যাচ্ছেন। আর এর মাধ্যমেই তিনি আস্থার প্রতিদান দেবেন বলে আশা টাইগার টিম ম্যানেজমেন্টের। এ ছাড়া এই ম্যাচের একাদশে বাংলাদেশ কেবল দুজন বিশেষজ্ঞ পেসারকে রেখেছে। যদিও সৌম্য সরকারের পার্ট টাইম পেসকে কাজে লাগাতে চাইবেন শান্তরা।

এদিকে, কানাডার বিপক্ষে সম্প্রতি ৪–০ ব্যবধানে সিরিজ জেতা যুক্তরাষ্ট্র তুলনামূলক শক্তিশালী বাংলাদেশের বিপক্ষেও লড়াইয়ের চেষ্টা চালাবে– তাতে কোনো সন্দেহ নেই। তবে টাইগাররাও জয় ভিন্ন কিছু ভাবছে না। একইসঙ্গে বিশ্বকাপের জন্য শক্তিশালী কম্বিনেশন বেছে নেওয়ার পাশাপাশি কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টাও চালাবেন শান্ত–সাকিবরা।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD