শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

৩ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১

মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে ফেরিসহ সকল নৌযান চলাচল।এর আগে ঘন কুয়াশার কারণে মঙ্গলবার (২৬ জানুয়ারি) ভোর সাড়ে ছয়টা থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাট সূত্রে জানা যায়, ভোর থেকে কুয়াশার মাত্রা বেড়ে গেলে ফেরির চালকেরা নৌপথে দিক নির্ণয় করতে ব্যর্থ হন। ফলে, নৌপথে দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ছয়টা সব ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। পরে সকাল সাড়ে নয়টার দিকে স্বাভাবিক হয় ফেরি চলাচল।

বাংলাবাজার লঞ্চঘাট সূত্রে জানা যায়, আজ ভোররাত থেকে ঘন কুয়াশার কারণে নৌযান চালকদের নৌপথে দিক নির্ণয় করতে সমস্যা হচ্ছিল। এতে চালকদের যান চালাতে কষ্ট হয়ে পড়ে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, কুয়াশার কারণে ভোর থেকে নয়টা পর্যন্ত লঞ্চ ও স্পিডবোট চলাচল ব্যাহত হয়। পরে ৯টার দিকে স্বাভাবিক হয় লঞ্চ ও স্পিডবোট চলাচল।

বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাটের সহকারী ব্যবস্থাপক ভোজন সাহা বলেন, ঘন কুয়াশার কারণে আজ ভোর সাড়ে ছয়টা থেকে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়। একটু আগে সাড়ে নয়টার টার দিকে লোড করা ফেরিগুলো চলাচল শুরু করে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD