শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

৩ নম্বর সতর্ক সংকেত সাগরে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০

বন্দরনগরী চট্টগ্রামে অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে থেমে থেমে বৃষ্টিতে নগরের কয়েকটি নিম্নাঞ্চলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

আবহাওয়া অফিস জানিয়েছে- চট্টগ্রামে বৃষ্টি আরও কয়েকদিন টানা থাকতে পারে। সেই সঙ্গে আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

চট্টগ্রামের কোথাও কোথায় অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে মাঝারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ, দক্ষিণ পূর্ব দিকে থেকে ঘণ্টায় ১২-১৮ কিলোমিটার বেগের বাতাস ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মেঘনাথ তঞ্চ্যাঙ্গা জানান, বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৪ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে।

তিনি বলেন, সাগর কিছুটা উত্তাল থাকায় চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া নদী বন্দরে ১ নম্বর নৌ সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টিতে নগরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা তৈরি হওয়ায় দুর্ভোগে পড়েছেন মানুষ। অনেকের নিচ তলার বাসা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।

কাজের প্রয়োজনে বাইরে আসা মানুষ বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েন। সড়কে গণপরিবহন কম থাকায় অনেকে বৃষ্টিতে ভিজেই কর্মস্থল থেকে বাসায় ফেরেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD