শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
চীনের শেয়ারবাজারে ধস, দুর্বল হচ্ছে ‘ড্রাগনের’ শক্তি সৌদি আরবে কারাবন্দি সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ ইসলাম রিয়াদ-দাম্মামগামী ফ্লাইট আবারও স্থগিত করলো বিমান ফ্রান্সের বিক্ষোভ নিয়ে নির্বোধের মতো মন্তব্য করেছেন ট্রাম্প: ম্যাক্রোঁ ট্রাম্পের ‘মাদার অব অল বোম্বস’-এর জবাবে আসছে ইরানের ‘ফাদার অব অল বোম্বস’! নভেম্বরেই ইরানে ব্যাপক হামলার ছক! সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে ডাউন এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

৪০ ঘণ্টা পর শিমুলিয়ায় ফেরি চলাচল শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মে, ২০২১

মুন্সীগঞ্জ প্রতিনিধি : বৈরি আবহাওয়া ও পদ্মা নদী উত্তাল থাকায় মুন্সীগঞ্জের শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে টানা ৪০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) রাত ১০ টার দিকে ১৪টি ফেরি চালু করা হয়। তবে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (২৮ মে) সকাল সাড়ে ৮ টায় এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসির) ব্যবস্থাপক (ব্যাণিজ্য) ফয়সাল আহমেদ।

তিনি জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পদ্মা উত্তাল থাকায় গত বুধবার (২৬ মে) সকাল ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (বিআইডব্লিউটিএ) কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিএ’র শিমুলিয়া ঘাটের পরিবহন পরিদর্শক মোহাম্মদ সোলেমান জানান, গত মঙ্গলবার থেকে যাত্রীবাহী সকল নৌযান চলাচল বন্ধের আদেশের ফলে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের ৮৭টি লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD