সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
যুদ্ধ শুরু হলে শেষ করার সিদ্ধান্ত ট্রাম্পের হাতে থাকবে না: ইরান এক দেশে জরুরি অবস্থা জারি এবিজি ইউনিভার্সিটি কাপে ফারইস্টের গোলবন্যায় ডুবলো নর্থ সাউথ ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী চার মাসে রপ্তানি আয় ছাড়ালো ১৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ শাহজালালে ১৬৫ ফ্লাইট বাতিল, আটকা ২২৯১৭ জন যাত্রী ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯ আগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো: বিদ্যুৎমন্ত্রী দেশের যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

৪৪ বেসরকারি সংস্থার সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, বন্যা পরবর্তী স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

বন্যার পানি নেমে যাওয়ার পর স্বাস্থ্য ও খাদ্য ঝুঁকি দেখা দিতে পারে। সেই ঝুঁকি মোকাবিলায় সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় বন্যাদুর্গত এলাকায় সক্রিয় ৪৪টি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠকে এ নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।

বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ক্ষয়ক্ষতি নিরূপণের পর দাতা সংস্থা ও প্রবাসীদের মাধ্যমে অর্থ সংগ্রহ করে কাজ করা হবে। বৈঠকে ড. ইউনূস বন্যাদুর্গত এলাকায় মোবাইল টাওয়ার ও বিদ্যুৎ সরবরাহ চালু করারও নির্দেশ দেন।

কীভাবে দ্রুত উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালানো যায়, কোন কোন বিষয়ে অগ্রাধিকার দেওয়া উচিত ইত্যাদি বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়।

এর আগে, বন্যায় যেসব এনজিও ও সংস্থা ত্রাণ ও উদ্ধার তৎপরতায় ঘনিষ্ঠভাবে কাজ করছে, তাদের নেতৃবৃন্দের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূস আলোচনায় বসবেন বলে জানিয়েছিল প্রেস উইং।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD