শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুসলিম হওয়ায় থানায় নিয়ে নির্যাতন, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ সামরিক কমান্ড কাঠামোতে কেন বড় পরিবর্তন আনল পাকিস্তান যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা ধর্মের ভিত্তিতে বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস চলতি মাসেই শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন পিঠ চুলকিয়েই চীনা যুবকের মাসিক আয় ১৮ লাখ টাকা হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫০৮৩

৫০৫৪ জন নার্স নিয়োগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

চলমান পরিস্থিতিতে ৫ হাজার ৫৪ জন নার্সকে সিনিয়র স্টাফ নার্স হিসেবে দেশের বিভিন্ন করোনা ডেডিকেটেড হাসপাতালে পদায়নের জন্য সাময়িকভাবে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (০৭ মে) সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বিস্তারিত তথ্যসহ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগপ্রাপ্তদের ১৩ মে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে হবে।

এর আগে গত ২৫ এপ্রিল করোনা মোকাবিলায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন বরাবর ২ হাজার চিকিৎসক ও ৬ হাজার নার্সের জন্য চিঠি দেয়া হয়েছিল।

এরই প্রেক্ষিতে বাংলাদেশ কর্ম কমিশন কর্তৃক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের কাছে সুপারিশকৃত নার্সের তালিকা থেকে বৃহস্পতিবার ৫০৫৪ জন নার্সকে সাময়িকভাবে পদায়ন করা হলো। আগামী ১২ মের মধ্যেই ২ হাজার চিকিৎসক নিয়োগের কাজও সম্পন্ন করা হবে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD