শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

৫৩৮ রানে ইনিংস ঘোষণা করল বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

স্পোর্টস ডেস্ক : পাল্লেকেলে টেস্টের প্রথম ইনিংস কেটেছে স্বপ্নের মতো। দুর্দান্ত সব ইনিংস খেলেছেন টাইগার ব্যাটসম্যানরা। শুরুতে তামিম ইকবালের ওয়ানডে মেজাজে ব্যাটিং, শান্তর ক্যারিয়ার সেরা ইনিংসের সঙ্গে মুমিনুলের বিদেশের মাটিতে প্রথম শতক।

পাল্লেকেলের ঘাসের উইকেট কিছুটা ভয় ধরালেও সফরকারীরা পাল্টা জবাব দিয়েছে ব্যাট হাতে। ২১ এপ্রিল, বুধবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

প্রথম দিনের শুরুতে দ্বিতীয় ওভারের পঞ্চম বলেই সাইফ হাসানের (০) বিদায়ে ধাক্কা খেলেও সেটা সামলে দলকে দারুণ অবস্থানে নিয়ে যান ওপেনার তামিম ইকবাল। নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে ১৪৪ রানের জুটি গড়ে এগিয়ে নেন দলকে, সঙ্গে নিজেকেও।

তবে শতকের খুব কাছে গিয়ে হতাশ হতে হয় বাঁহাতি ওপেনারকে। ব্যক্তিগত ৯০ রানের মাথায় বিশ্ব ফার্নান্দোর বলে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন আক্ষেপ নিয়ে।

তামিম না পারলেও শান্ত হতাশ করেননি। তার টেস্ট মেজাজে ব্যাটিং, প্রথম দিনেই তুলে নেয় শতক। সঙ্গে মুমিনুল হকও পূর্ণ করেন অর্ধশতক।

দ্বিতীয় দিনের প্রথম সেশনেই দেড়শ রান পূর্ণ করে শান্ত ছুটেন ডাবল শতকের পথে। তবে হয়নি শেষ পর্যন্ত। ১৬৩ রানে থামতে হয় লাহিরু কুমারার বলে ফিরতি ক্যাচে।

মুমিনুল-শান্তর জুটি থেকে আসে বাংলাদেশের টেস্ট ইতিহাসে তৃতীয় জুটিতে সর্বোচ্চ ২৪২ রান।

এদিন মুমিনুল হকও তুলে নেন ক্যারিয়ারের ১১তম ও বিদেশের মাটিতে প্রথম শতক। ১২৭ রানে মুমিনুলকে থামান ধানাঞ্জায়া ডি সিলভা।

পাল্লেকেলে টেস্টের তৃতীয় দিনের সকালটা দারুণ শুরু মুশফিক-লিটনের ব্যাটে। দুজনের ব্যাটে ভর করে ৫০০ রান পার করে বাংলাদেশ। মুশফিক তুলে নেন ক্যারিয়ারের ২৩তম অর্ধশতক।

একই পথে হাঁটেন লিটন দাসও। তিনিও তুলে নেন ক্যারিয়ারের অষ্টম অর্ধশতক। কিন্তু বিধি বাম। পঞ্চাশ পূর্ণ করেই ফিরতে হয়েছে সাজঘরে।

বিশ্ব ফার্নান্দোর করা অফ স্টাম্পের অনেক বাইরের বল খেলতে গিয়ে গালিতে থাকা অশাধা ফার্নানাদোর হাতে ক্যাচ দেন।

লিটনের পর মেহেদী মিরাজ (৩) ব্যাট করতে এসে সুরাঙ্গা লাকমলের বলে ভুগেছেন, টানা তিন বলে রিভিউ শেষে তৃতীয় বার ফেরেন সাজঘরে।

মুশফিক তার ব্যাটিংয়ের গতি পরিবর্তন করেননি শেষ পর্যন্ত। ধীরে চলো নীতিতে ১৫৬ বলে ৬৮ রান করতেই ঘোষণা আসে ইনিংস শেষ করার। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৫৪১ রান।

শ্রীলঙ্কান পেসার বিশ্ব ফার্নান্দো নিয়েছেন সর্বোচ্চ ৪ উইকেট। এছাড়াও ১টি করে উইকেট নেন সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা ও ধানাঞ্জায়া ডি সিলভা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD