সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

৫ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে ৫টিতে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

ঘোষিত প্রার্থীদের মধ্যে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে লড়বেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রার্থী হবেন আরিফুল ইসলাম আদীব।

এ ছাড়া কুমিল্লা সিটি করপোরেশনে অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সিলেট সিটি করপোরেশনে অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল এবং রাজশাহী সিটি করপোরেশনে মো. মোবাশ্বের আলী এনসিপির হয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় সরকারকে শক্তিশালী করা এবং নাগরিক সেবাকে আরও জবাবদিহিমূলক করতে এসব প্রার্থী নির্বাচন করা হয়েছে।

দলটির পক্ষ থেকে শিগগিরই বাকি সিটি করপোরেশনগুলোর প্রার্থীর নামও ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD