বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

৮ হাজার পিস ইয়াবাসহ জেদ্দাগামী যাত্রী আটক শাহজালালে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আট হাজার পিস ইয়াবাসহ জেদ্দাগামী এক যাত্রীকে আটক করা হয়েছে। আটক ওই যাত্রীর নাম মো. ওহিদুল শিকদার।

আজ মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর এভিয়েশন সিকিউরিটির (এভসেক) অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহরিয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এভসেক সূত্র জানায়, এমিরেটসের ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের দুবাই হয়ে সৌদি আরবের জেদ্দায় যাওয়ার কথা ছিল ওহিদুল শিকদারের। বিমানবন্দরে স্ক্যানিংয়ে তার কাছে ইয়াবা ধরা পড়ে। সেগুলো গণনার পর জানা যায় ইয়াবার সংখ্যা প্রায় ৮ হাজার। এ সময় সেখানে এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজার, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহরিয়ার আলম, এএসপি ফেরদৌস ও ফ্লাইট লেফটেন্যান্ট নওশিন উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে সূত্র জানায়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD