শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

৯৫ ভাগ টিকা মাত্র ১০ দেশে: ডব্লিউএইচও

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১

ডেস্ক রিপোর্ট : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, এখন পর্যন্ত বিশ্বে দুই কোটি ৩৫ লাখ ডোজের বেশি কভিড টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ৯৫ শতাংশ টিকাই দেওয়া হয়েছে মাত্র ১০টি দেশে। এতে বোঝা যাচ্ছে, করোনার এ প্রতিষেধক নিয়ে বিশ্বে কী অকল্পনীয় বৈষম্য হচ্ছে। খবর ভয়েস অব আমেরিকার।

ইউরোপ ও আমেরিকার প্রায় সব দেশে গত মাসেই টিকাদান শুরু হয়েছে। তবে এশিয়া ও আফ্রিকার অনেক দেশের মানুষই জানে না সেখানে এ কার্যক্রম কবে শুরু হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় প্রধান হান্স ক্লুগ বৃহস্পতিবার কোপেনহেগেনে এক সংবাদ সম্মেলনে বলেন, বিশ্বে করোনা মহামারিকে কার্যকরভাবে থামাতে হলে টিকা ন্যায্যভাবে বণ্টন করতে হবে। নিম্ন আয়ের দেশ এবং দরিদ্ররাও যেন টিকা পায়।

হান্স ক্লুগ বলেন, কোনো দেশ বা সম্প্রদায়কে টিকাদানের বাইরে রাখা ঠিক হবে না। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে গঠিত কোভ্যাপের মাধ্যমে প্রতিটি দেশে টিকা সরবরাহ করতে ব্যাপক প্রচেষ্টা চলছে। টিকা অনুদান এবং এ উদ্যোগে সহায়তার জন্য তিনি ধনী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, যাদের টিকার প্রয়োজন তাদের দিতে তারা সক্ষম হবে।

সংস্থাটি বলেছে, সব দেশেই প্রয়োজনীয় টিকা সরবরাহ করা হবে। শুধু বিপন্ন গোষ্ঠীই নয়, সমগ্র জনগোষ্ঠীই টিকা পাবে। এটা যে ঘটবে তা নিয়ে সন্দেহ নেই। তবে প্রশ্নটা হচ্ছে, তাতে কতদিন লাগবে। টিকার ন্যায্য বণ্টনের ওপর জোর দিয়ে হান্স ক্লুগ বলেছেন, এ অনিশ্চিত সময়কে পেছনে ফেলার এটাই একমাত্র পথ। সবাই নিরাপদ না হওয়া পর্যন্ত কেউই নিরাপদ নয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD