বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

৯ তলা থেকে লাফ দিয়ে ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

খুলনা মহানগরীর টিভি বাউন্ডারি রোডের একটি ৯ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আবরার রহমান শুভ (৩২) নামে এক ব্যাংক কর্মকর্তা আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আবরার রহমান শুভ টিভি বাউন্ডারি রোডের মডার্ন টাওয়ারের বাসিন্দা আতিয়ার রহমানের ছেলে। তিনি আল-আরাফাহ্ ব্যাংকে কর্মরত ছিলেন।

খুলনা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর বলেন, শুভ ৯ তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়েই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। তবে কী কারণে তিনি ছাদ থেকে লাফ দিয়েছেন তা কেউ বলতে পারছেন না। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD