শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২

সিলেটের সাথে রেল যোগযোগ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার মুকুন্দপুর ও হরষপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের মাস্টার সাইফুল ইসলাম জানান।

তিনি বলেন, বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আখাউড়া রেলওয়ে থানার (জিআরপি) ওসি মাজহারুল করিম বলেন, চট্টগ্রাম থেকে তেলবাহী ট্রেনটি সিলেটের দিকে যাচ্ছিল। মুকুন্দপুর ও হরষপুর সেকশনে ট্রেনের একটি ওয়াগনের দুটি চাকা লাইনচ্যুত হয়।

খবর পেয়ে আখাউড়া রেলওয়ে জংশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে বলে জানান ওসি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD