শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাংলাদেশকে ১৫৬ রানের টার্গেট দিল পাকিস্তান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

উইকেটের পেছনে আশিকুর রহমান শিবলীর ক্যাচ মিস বাদ দিলে ১০০ তে ১০০ই পাবে বাংলাদেশ। একেবারে প্রয়োজনীয় মুহূর্তে ব্রেকথ্রু। সঙ্গে

দরকারমতো পেস এবং টার্ন। সঠিক সময়ে, সঠিক কাজটাই করে গিয়েছেন বাংলাদেশের বোলাররা। তাতে পাকিস্তানকেও আটকে রাখা গেছে অল্প
রানের মধ্যেই। সেমিফাইনালে যাওয়ার আশাও তাই টিকে রইল প্রথম ইনিংস শেষে।

বেনোনিতে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। পিচে ঘাস থাকায় অধিনায়কের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ ছিল না। দিনশেষে মাহফুজুর রাব্বির এই সিদ্ধান্তেরই জয় হলো। যদিও তাতে বড় কৃতিত্ব বোলার রোহানাত-দৌলা বর্ষন এবং শেখ
পারভেজ জীবনের। দুজনের আঁটসাঁট বোলিং এবং উইকেট শিকারের সুবাদে ১৫৫ রানেই আটকেছে পাকিস্তান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD