সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজায় যা ঘটেছে ও ঘটছে, তাতে অনেকেই জড়িত: আইসিআরসি প্রেসিডেন্ট গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামাতে লিগ্যাল নোটিশ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিক্ষোভের সময় আবার আটক নেহা বোরা হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা সব ব্যারিকেড তুলে নিতে মোদি সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশ বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নাম লেখালেন হাসান মাহমুদ আন্দোলনরত ভারতের তরুণদের সঙ্গে আমরা দৃঢ় সংহতি প্রকাশ করছি : নাহিদ ইসলাম

ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি হবে না

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২০

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে এবার বাসের অগ্রিম টিকিট বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতি। সমিতির সভাপতি ও শ্যামলী পরিবহনের মালিক রমেশ চন্দ্র ঘোষ সোমবার (২০ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রমেশ চন্দ্র ঘোষ জানান, ১ জুনের পর থেকে যেভাবে সীমিত পরিসরে ও স্বাস্থ্যবিধি মেনে বাস চালানো হচ্ছে, ঈদের সময়ও সেভাবেই চলবে। টিকিট বিক্রি করা হবে যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে। সে অনুযায়ী বাসের সংখ্যা ও রুটও নির্ধারণ করবে সংশ্লিষ্ট পরিবহন কোম্পানিগুলো। ঈদ উপলক্ষে কোনো অগ্রিম টিকিট এবার বিক্রি হবে না।

তিনি আরো জানান, বর্তমান সময়ের মতো ঈদেও বাসের অর্ধেক আসন ফাঁকা রাখা হবে। যাত্রী ও চালকদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে।

এর আগে সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে এ সম্পর্কিত একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বাস মালিকদের আসন্ন ঈদের সময় স্বাস্থ্যবিধি মেনে সেবা পরিচালনার অনুরোধ জানান।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD