শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

বাংলাদেশকে ভ্যাকসিন উপহার দিতে চায় চীন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১

বাংলাদেশকে করোনা প্রতিরোধী টিকা উপহার দিতে চায় চীনা কোম্পানি আনুই জিফেই। প্রতিষ্ঠানটি এখানে টিকা উৎপাদন ও পরীক্ষা করার প্রস্তাব দিয়েছে। টিকা নিয়ে আলোচনা করার জন্য প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট খুব শিগগিরই ঢাকা আসছেন।
সূত্র জানায়, চীনা কোম্পানি আনুই জিফেই বাংলাদেশে টিকা উৎপাদন ও পরীক্ষার জন্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে এখানে টিকার ট্রায়াল দিতে চায় প্রতিষ্ঠানটি।

টিকা নিয়ে আলোচনার জন্য আনুই জিফেইর প্রেসিডেন্ট পু জিয়াং শনিবার (২৩ জানুয়ারি) ঢাকা আসছেন। তিনি সরকারের বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করবেন। বাংলাদেশ সরকার অনুমোদন দিলে তারা এখানে টিকা উৎপাদন করবেন। এ টিকার বড় একটি অংশ দেশের দরিদ্র মানুষকে উপহার দেওয়া হবে। মুজিববর্ষ উপলক্ষে এ টিকা উপহার দিতে চায় প্রতিষ্ঠানটি।

চীনা প্রতিষ্ঠান আনুই জিফেই এরই মধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, উজবেকিস্তান, চীন ও ইকুয়েডরে টিকার ট্রায়াল দিয়েছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD