শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ালেন জামায়াত আমির মরক্কোর হারে লন্ডনে উত্তেজনা, পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ ইরান নীতিতে কোণঠাসা ট্রাম্প, হাতে নেই কোনো বিকল্প ইরানে হামলার পর ফের উত্তেজনা হ্রাসের চেষ্টা ট্রাম্পের ইসরাইলকে কড়া বার্তা ‘সম্ভাব্য’ ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যামের উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা টানা বর্ষণের পূর্বাভাস, ১৪ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা ২২ বছর পর গৌরনদী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরানের সঙ্গে যুদ্ধ ‘এখনো শেষ হয়নি’: নেতানিয়াহু গণহত্যার কুশীলব ৮০ পুলিশ কর্মকর্তার বিদায় চূড়ান্ত

ওয়ালটন পণ্যের কিস্তিমেলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

অর্থনৈতিক রিপোর্টার : চট্টগ্রাম শহরে দেশীয় ইলেক্ট্রনিক্স জায়ান্ট ওয়ালটন পণ্যের কিস্তিমেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে নগরীর নাসিরাবাদ সরকারি কলোনি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ালটন প্লাজা জিইসি শাখার উদ্যোগে দিনব্যাপি কিস্তিমেলার উদ্বোধন করেন ৮নং ষোলশহর ওয়ার্ড কমিশনার মোরশেদুল আলম। এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়ালটনের এরিয়া ম্যানেজার মো. এনায়েত হোসেন, ক্রেডিট মনিটরিং কর্মকর্তা সীমান্ত সিকদার, জিইসি প্লাজার ব্যবস্থাপক নজরুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক মো. মাহিন উদ্দিন। এছাড়াও স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ওয়ালটনের ফ্রিজ, টেলিভিশন, এসি, হোম এপ্লায়েন্সসহ সব ধরনের পণ্যের প্রদর্শনী নিয়ে আয়োজিত কিস্তিমেলায় সিজন নাইনের আওতায় ‘ঘণ্টায় ঘণ্টায় ফ্রিজ ফ্রি অফার’ সম্পর্কে ক্রেতাদের অবহিত করা হয়।

দিনব্যাপি কিস্তিমেলায় বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। মেলায় এসে স্থানীয়রা ওয়ালটন পণ্য দেখেন এবং কিস্তির সুবিধায় তা কেনার আগ্রহ প্রকাশ করেন।

ওয়ালটনের জিইজি প্লাজা ছাড়াও লালখান বাজার প্লাজার উদ্যোগে লালখান বাজার টাঙ্কির পাহাড় এলাকায় কিস্তিমেলার আয়োজন করা হয়। এছাড়াও চট্টগ্রাম নগরীর ১৩টি প্লাজায় কিস্তিমেলা অনুষ্ঠিত হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD