বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

কেরানীগঞ্জে ধসে পড়ল ৩ তলা ভবন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : কেরানীগঞ্জে একটি তিনতলা ভবন ধসে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

আজ শুক্রবার সকাল আটটার দিকে কেরানীগঞ্জের চরাইল খেলার মাঠের পাশের একটি তিন তলা ভবন ধসে পড়ে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্তব্যরত কর্মকর্তা লিমা খানম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। এরই মধ্যে আটজনকে উদ্ধার করা হয়েছে। একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। উদ্ধার কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD