শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রামেক হাসপাতালে আজও ২২ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

রাজশাহী ব্যুরো : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার (২৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁরা মার যান।

এর আগে ঈদের দিন বুধবার (২১ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল ৮টার মধ্যে ২৪ ঘণ্টাতেও ২২ জন মারা যান।

শুক্রবার (২৩ জুলাই) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

গত জুন মাসে এই হাসপাতালে করোনা আক্রান্ত, উপসর্গ এবং করোনা পরবর্তী জটিলতায় ৪০৫ জনের মৃত্যু হয়েছিল। জুলাই মাসের আরও এক সপ্তাহ বাকি থাকলেও মৃত্যুর সংখ্যা আগের মাসকে ছাড়িয়ে গেল।

শুক্রবার (২৩ জুলাই) সকালে হাসপাতালের এক প্রতিবেদনে বলা হয়, নতুন করে মারা যাওয়া ২২ জনের মধ্যে ১১ জনের বাড়ি রাজশাহী। এ ছাড়া চারজন করে চাঁপাইনবাবগঞ্জ ও পাবনার, নাটোরের দুই জন এবং নওগাঁর একজন রোগী ছিলেন।

এদের মধ্যে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের দুই জন করে এবং নাটোর ও পাবনার একজন করে মোট ছয়জন করোনা পজিটিভ ছিলেন। রাজশাহীর আরেক রোগীর করোনা নেগেটিভ রিপোর্ট হলেও তিনি শারীরিক নানা জটিলতায় কোভিড ইউনিটে মারা গেছেন। অন্য ১৫ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ জন। আর ছাড়পত্র পেয়েছেন ৬২ জন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৪১২ জন। হাসপাতালে এখন করোনা ডেডিকেটেড শয্যা ৫১৩টি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD